1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন, রাজশাহী………………………………………………..

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) রাজশাহীর বেসরকারি সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়স্থ কালচারাল স্কুল হলরুমে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহ মখদুম), মোঃ নূর আলম সিদ্দিকী।

এছাড়াও শাপলার প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ, সহযোগী সংস্থার বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী তাদের বক্তব্যের মাঝে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উন্নয়ন সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। বৃত্তি প্রদান শেষে প্রধান অতিথি সংস্থার অফিস চত্তরে একটি ফলজ বৃক্ষ রোপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট