1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে রেডা‘র আবাসন মেলা পরিদর্শনে রাসিক মেয়র

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৭ ফেব্রুয়ারি ২০২৩……………….

রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী (রেডা) আয়োজনে নগর ভবনের গ্রিন প্লাজায় চলছে সপ্তাহব্যাপী ৫ম আবাসন মেলা-২০২৩। সোমবার সন্ধ্যায় আবাসন মেলা পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ডেভেলপার্স প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন রাসিক মেয়র। এ সময় মেয়র মহোদয়কে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

পরিদর্শনকালে রেডা‘র সভাপতি তৌফিক রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সহ মেলার অংশগ্রহণকাী বিভিন্ন ডেভেলপার্স প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ৫ম আবাসন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এবারের মেলায় ২৭টি কোম্পানির ৬০টি স্টল রয়েছে। মেলায় আবাসন ব্যবসায়ীর পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, টাইলস, লিফট বিক্রির প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি স্টল বরাদ্দ ছাড়াও উদ্যোক্তা গ্রুপের জন্য ১৬টি পিঠার স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ৩ মার্চ পযর্ন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট