1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী……………………………………………..

রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ তাপমাত্রা বাড়ায় হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হচ্ছে প্রাণীকুলে। রমসজান মাসে এমন তীব্র গরমের কারণে রোজাদারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চলতি বছরে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

গতকাল শুক্রবার রাজশাহীর সর্বোচ্চ তপামাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন থেকে রাজশাহীর তাপমাত্রা বাড়তির মুখেই রয়েছে। এক দিনের ব্যাবধানে দশমিক সাত ডিগ্রি সেলসিনয়াস তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ভোগান্তি পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও রোজাদাররা।

 

রাজশাহী আবহাওয়া অফিস সুত্র জানান, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা বেড়েছে দশমিক ৭ ডিগ্রি। এছাড়া রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েক দিন। অন্যদিকে সকাল থেকে রোদের দাপট ছিল বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আরও তাপমাত্রা। সর্বশেষ বিকেল ৩টার দিকে আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এটিই রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এলাকা সুত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দিন ৪ এপ্রিল ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৫ এপ্রিল তাপমাত্রা কমে সর্বোচ্চ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়। ৬ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এবিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহীতে শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও দু-এক দিন অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট