1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী…………………………………………..

উন্নয়নের ভ্যাট নীতি,ভ্যাট দিয়ে গড়ব জাতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে গতকাল শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার সময় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে সেমিনার, আলোচনা সভা ও সর্বোচ্চ মূল্য সংযোজন করদাতাদের সম্মাননা প্রদান করা হয়।

 

এসময় উৎপাদন, সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২০-২১ অর্থবছরের রাজশাহী জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধীন থাকা ১৮টি প্রতিষ্ঠানকে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টামস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাক্সেস আপীলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট ড. খন্দকার ফেরদৌস আলম। তিনি বক্তব্যে বলেন, গিয়ে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. খন্দকার মো. ফেরদৌস আলম বলেন, নিয়মিত ভ্যাট দিলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আর প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে ভ্যাট দিচ্ছেন। অথচ অনেক ব্যবসায়ী আছেন তারা এ বিষয়ে সচেতন নন। আবার অনেকে জেনেও না জানার ভান করেন। তাই সবাইকে পণ্য কেনার সময়ই অবশ্যই রশিদ নেওয়ার পরামর্শ দেন।

 

সভায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপাস্থপন করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর অতিরিক্ত কমিশনার এস,এম, সোহেল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার নূরুজ্জামান খান ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু।

 

এছাড়াও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এ বছর উৎপাদন সেবা ও ব্যবসায়ীসহ তিনটি খাতে ২০২০-২০২১ অর্থ বছরের জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধিন আঠারোটি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট