1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে টাকাহারা মাধবপুর যুবসমাজের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টাকাহারা মাধবপুর যুবসমাজ কতৃক আয়োজিত বর্ষাকালাীন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বুধবার বিকেল ৪ টায় টাকাহারা মাঠে জমকালো আয়োজনের খেলা অনুষ্ঠিত হাজারো দর্শকের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে।

নটবর মাস্টারের সভাপতিত্বে খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও ( এমপি মনোনয়ন  প্রত্যাশি ৪৪- চাঁপাইনবাবগঞ্জ -২। প্রধান পৃষ্ঠপোষক,  আবু তাহের খোকন, সাধারণ সম্পাদক নাচোল উপজেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মিজানুর রহমান, সভাপতি ফতেপুর ইউনিয়ন বিএনপি, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক  ফতেপুর ইউনিয়ন  বিএনপি, মোঃ তোফাজ্জল হক বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক ফতেপুর ইউনিয়ন, শাজাহান আলী, নাচোল সদর ইউপি সদস্য, তনময় আহমেদ , যুগ্ন আহবায়ক স্বেচ্ছাসেব দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান।

তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে। খেলায় টানটান উত্তেজনা খেলা  অনুষ্ঠিত হয় পরে  ট্রাই ব্রেকার মাধবপুর সাকো  দল   ১-০ গোলে মুডুমালা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার সার্বিক সহযোগিতায় থাকেন বাচ্চু,এবং ওয়াহেদ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট