1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডিসি কাপ ফুটবলে তানোরকে হারিয়ে জয় পেল দুর্গাপুর রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মেয়ের বিয়ে’র আগেই মায়ের মৃত্যু ,এলাকা জুড়ে শোকের মাতম     শিবগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার কোপে চাচা নিহত রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক আমিনুর রহমানের শোক ডেঙ্গু প্রতিরোধে রাসিকের নতুন প্রশংসনীয় উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ১হা: ১২৫ বোতল এসকাফ সিরাপ ও প্রাইভেটকারসহ আটক ১  পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

বাংলা টিভি ‘র শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজলের নি:শর্ত মুক্তি চাই 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শায়েস্তাগঞ্জ  প্রতিনিধি,হবিগঞ্জ: স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা অভিযোগ দেখিয়ে (৪০) জনকে আসামি করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগের ভিত্তিতে গেলো (২৮) রমজান বাংলা টিভির. সাংবাদিক মুতাব্বীর হোসেন কাজল’কে আটক করা হয়।  একর পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।

এ বিষয় মামলার বাদীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে শায়েস্তাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামলার বাদী নাছির উদ্দীন জানান, উপরের নির্দেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে আমি কিছুই জানি না।Open photo

সাংবাদিক কাজলের পরিবার অভিযোগ করেন, গেলো ২৮ রমজানে আমার স্বামীকে আটক করে পুলিশ। আমরা হবিগঞ্জ জজকোর্টে বেশ কয়েকবার জামিন চেয়েছি সেখানে জামিন নামঞ্জুর হলে আমরা ঢাকা হাইকোর্টে জামিন পেয়েছি কিন্তু.কারাগার থেকে বাহির হবার আগেই নতুন মামলা দিয়ে আবারো কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, অযথা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এমন অবস্থা হলে দেশের সংবাদমাধ্যম কিভাবে জনগণের কথা বলবে  প্রশ্ন রাখেন তিনি।

এ বিষয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর নেতা আহমেদ আবু জাফর জানান. যদি সাংবাদিক কাজলের বিরুদ্ধে এমন কোন অভিযোগ না থাকে তাহলে এমন হয়রানি নিন্দানীয় আমরা সর্বদায় সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছি তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে আরো কিছু তদন্তের পর আগামী কর্মসূচি ঘোষণা করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট