1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর পোরশায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে সেমিনার ও চেক বিতরণ করলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আমলযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যখন শ্যামনগরের ভেটখালী বিলে পানি নিষ্কাশন না হওয়ায় কৃষক দিশেহারা বিক্ষোভ সমাবেশে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ, বদলিতে সরকারি পাঁচ দপ্তরে পাঁচ চেয়ার শুন্য শ্যামপুর চিনিকলে জিয়া পরিষদের  বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন  রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল শিবিরের অভিযোগ: “ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় এনসিপির মানববন্ধন রাজশাহী টার্ফ-এর সৌজন্যে অটিজম শিশুদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ ভ্রমণ

রাজশাহীতে ভোক্তা অধিকারের জটিকা অভিযানf, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রাজশাহী প্রতিনিধি……………………………………………….

রাজশাহীতে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

 

২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজশাহী মহানগরীর রেলগেট বিন্দুর মোড়, বড়বনগ্রাম ও বর্ণালী মোড়ে এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

 

রেলেগেট বিন্দুর মোড়ের এলপি গ্যাসের ডিলার আনন্দ কুমার সাহা ট্রেডার্স ক্রেতাদের নিকট থেকে গ্যাস সিলিন্ডার ১২৩২ টাকার পরিবর্তে ১৫৬০ টাকায় বিক্রি ও ক্রয় মূল্য না দেখাতে পারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ছোটবনগ্রাম এলাকার মেসার্স আতাউর রহমান খান ট্রেডাস, দোকানের বাইরে মূল্য তালিকা একরকম ও ভেতরে আরেক রকম মূল্য তালিাকা টাঙ্গানো থাকায় ৫০ হাজার এবং বর্ণালী মোড়ে বিসমিল্লাহ ট্রেডার্স গ্যাস ক্রয়ের তালিকা দেখাতে না পারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আনন্দ কুমার সাহা ট্রেডার্স ও আতাউর রহমান খান ট্রেডার্সকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম। অপরদিকে বিসমিল্লাহ ট্রেডার্সকে জরিমানা করেন একই দপ্তরের সহকারি পরিচালক ফজলে এলাহি।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, বাজার তদারকির অংশ হিসেবে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে আসছি। আজকে তিনিটি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা বেআইনি বা অন্যায় ভাকে ভোক্তাদেরকে হয়রানি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট