1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিষক্রিয়া খাবার খেয়ে হাসপাতালে ভর্তি বিচারক দম্পতি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিষক্রিয়া খাবার খেয়ে হাসপাতালে ভর্তি বিচারক দম্পতি

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………….

খাদ্যে বিষক্রিয়ায় রাজশাহীতে বিচারক দম্পতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাস্তা করার পর তাঁরা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। এর পর সকাল ৯টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।

 

অসুস্থরা হলেন, রাজশাহীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী (৪২) এবং অতিরিক্ত মহানগর দায়রা জজ জয়ন্তী রানী (৪০)। তাঁদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তাঁরা রাজশাহী নগরীর রাজপাড়া থানার পার্কের মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকালে নাস্তা করার পর এ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

 

হাসপাতালে নিয়ে যাওয়ার পর জুয়েল অধিকারীকে ১৭ নম্বর এবং জয়ন্তী রানীকে ৩৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরীক অবস্থার অবনতি হলে জুয়েল অধিকারীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আর জয়ন্তী রানীকে রাখা হয় ৩ নম্বর কেবিনে। ভর্তির সময় হাসপাতালের জরুরি বিভাগে অসুস্থতার কারণ হিসেবে লেখা আজে ‘ফুড পয়জনিং’।

 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ভর্তির পর বিচারক জয়ন্তী রানীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁকে জানিয়েছেন যে, বাসার কাজের মেয়ে উদ্দেশ্যে প্রণোদিতভাবে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিতে পারে।

 

নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল থেকে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তিনি বিচারক দম্পতিকে দেখে এসেছেন। যেহেতু কেউ কোনো অভিযোগ করেননি, তাই এটা নিয়ে তাঁরা তদন্ত শুরু করেননি। অভিযোগ পেলে তদন্ত শুরু করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট