1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহীতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………

ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাস্তবায়নে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস ।

নিয়মিত মেডিটেশন মানুষের ভেতরের ইতিবাচক সত্তাকে এবং শুভ শক্তিকে জাগিয়ে তোলে, নিয়মিত মেডিটেশন চর্চায় মনের রাগ, ক্ষোভ, দুঃখ হতাশা, দুশ্চিন্তা, মানসিক চাপ দুর করে নেতিবাচকতা থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টির লক্ষে শনিবার (২১) মে রাজশাহীতে দিবসটি পালন করা হয়।

ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে দিবসটি পালনে অংশগ্রহন করেন শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা।

আয়োজকরা বলছেন, মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপমুক্ত থাকা যায় বলে বাড়ে পেশাগত দক্ষতা। শুধু নিয়মিত মেডিটেশন চর্চা করেই একজন মানুষ পেতে পারেন প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য।

তারা আরো বলেন, মেডিটেশনের মাধ্যমে সবার মাঝে নিজের সত্বা ও দেশপ্রেমকে জাগ্রত করে তা ছড়িয়ে দেওয়ার লক্ষেই বেছে নেওয়া হয়েছে এমন প্রতিপাদ্য।

শিক্ষার্থীরা বলেন, মেডিটেশনের মাধ্যমে আমাদের মাঝে আত্নবিশ্বাস তিৈর হচ্ছে যার ফলে আমাদের মানষিক প্রশান্তি মিলবে ফলে সমাজে কমবে আত্নহত্যার প্রবণতা এবং অপরাধ প্রবণতা।

বিশ্বজুড়ে এখন প্রায় ৫০ কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। ২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে দিনটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট