1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি………………….
জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের পাঁচ জন সংগ্রামী নারীকে সংবর্ধিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্ব্ েএসময প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সল মাহমুদ, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদফতর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন। শ্রেষ্ঠ জয়িতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন নগরীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য মো. মুহিন। বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলার হাছনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার, সফল জননী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে রাজশাহী নগরের মর্জিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরের বাসিন্দা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য মো. মুহিন।

উল্লেখ্য, তৃণমূলের নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত করতে এবং তাদের স্বীকৃতি দিতে দেশে প্রতি বছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারও আবেদনের পর যাচাই-বাছাই শেষে রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী ও সফল নারীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। পরে ওই ৪০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০ জনকে নির্বাচন করা হয়। এর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ১০ জন শ্রেষ্ঠ জয়িতার মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট