1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিএনপির পাঁচ নেতাকে শোকজ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে বিএনপির পাঁচ নেতাকে শোকজ

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা করায় রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুসহ পাঁচ নেতাকে শোকজ করেছে জেলা আহ্বায়ক কমিটি। শনিবার রাতে জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত নোটিশে পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

শোকজে উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া সভা আয়োজন সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সামিল। জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু বলেন, “রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। তাই বর্তমান কমিটির প্যাডে আমাদের শোকজ করার সুযোগ নেই।”

অন্যদিকে, শনিবার দুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় রাজশাহীর বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় বিএনপির নেতাকর্মীরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিচ্ছেন। এতে দলীয় কোন্দল আরও তীব্র হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট