1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন……………………………………………………………..

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার উদ্দেশ্যে ১ সেপ্টেম্বর রোজ (শুক্রবার) সাবেক রাজশাহীর বিএনপি’র মন্ত্রী ও এমপি মরহুম অ্যাডভোকেট কবির হোসেনের সন্তান মোঃ নাসির হোসেন (অস্থির) এর নেতৃত্বে রাজশাহীতে বিএনপি’র বিশাল র‌্যলি অনুষ্ঠিত হয়।

উক্ত রেলিতে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রিজভী, সাবেক রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ প্লাবন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাহিদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব মোঃ আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল-আমিন ও সংগঠনের নেতৃবৃন্দরা।

উক্ত র‍্যালিটি স্লোগান এ স্লোগানে মুখরিত হয়ে, সি এন্ড বি মোড় হয়ে জাদুঘর এলাকা থেকে শুরু হয় এবং জিরো পয়েন্ট হয়ে বাটার মোড়ে ঘুরে রেলগেটে শেষ হয় ।

র‍্যালীর এক পর্যায়ে এলাহী রিজভী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে অল্প সময়ের মধ্যেই দেশের জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে মিথ্যাচার দিয়ে জিয়ার ইতিহাস বিকৃত করা যাবে না, মামলা হামলা করে বিএনপির আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিএনপির এক দফা দাবি বাস্তবায়ন না করে আমরা ঘরে ফিরে যাবো না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট