1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নিজ বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার: শরীরে আঘাতের চিহ্ন, আটক ৩ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর বাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগবাঘায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চুরি: আলমারি, ফ্যান ও তার চুরি, থানায় অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করল পুলিশ ও র‍্যাব শিবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত রাজশাহীতে নিজ বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার: শরীরে আঘাতের চিহ্ন, আটক ৩ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন: র‍্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স, অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রাসিক কর্মচারী সাহেব আলীর মৃত্যুতে প্রশাসকের গভীর শোক

রাজশাহীতে নিজ বাসা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার: শরীরে আঘাতের চিহ্ন, আটক ৩

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী: রাজশাহীতে একটি তিনতলা বাড়ি থেকে খালেদা খানম বেলী রাণী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের তিনতলা বাড়ির দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বেলী রানীর স্বামীর নাম মৃত ফখরুদ্দীন। তাঁর চার সন্তানের মধ্যে এক মেয়ে ও দুই ছেলে দেশের বাইরে এবং অপর এক ছেলে ঢাকায় থাকেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।

স্থানীয় ও প্রতিবেশীদের ভাষ্য:

স্থানীয়রা জানান, বেলী রাণী ওই বাড়ির দোতলায় থাকতেন এবং নিচতলায় ভাড়াটেরা বসবাস করতেন। গত দুই থেকে তিন দিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। রোববার রাতে প্রতিবেশীরা তাঁর খোঁজ নিতে গিয়ে ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

ওই বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, গত শুক্রবার বৃদ্ধাকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলছিল। সবাই ভেবেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।

পুলিশের বক্তব্য:

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড এবং দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা দ্রুত শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট