1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে নাশকতা মামলায় আ’লীগ নেতার ছেলে গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে নাশকতা মামলায় আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ নেভেম্বর) বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) তাকে আদালতে নেয়া হবে। তুহিন রাজশাহীতে ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরীর রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরো অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন। তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হিসেবে খ্যাত রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও পলাতক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট