1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান দাবি - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাগর নোমানী, রাজশাহী…………………………………

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান ও হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারসমূহে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলার পবা উপজেলার মুরারিপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাত ঘড়ি, স্মার্ট ক্যান ও জিআর চাউল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এমন দাবি জানান।

 

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখা ৫৪ তম বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।

 

এ সময় জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, কোষাধ্যক্ষ সাবানা বেগমসহ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে মোট ১১ ধরণের প্রতিবন্ধী রয়েছেন। সরকারীভাবে কোটা ব্যবস্থা থাকলেও তা কার্যকর হয় না অনেকক্ষেত্রে। উচ্চ শিক্ষিত হয়েও কর্মসংস্থান হচ্ছে না প্রতিবন্ধীদের। কর্মসংস্থান না পেয়ে সমাজে গলগ্রহ হয়ে তারা মর্যাদাহীন জীবনযাপন করছেন। তারা বলেন, নামমাত্র মাসে ৮৫০ টাকা করে ভাতা পান দৃষ্টি প্রতিবন্ধীরা। এটা দিয়ে মাসের খরচ জোগানো অসম্ভব। প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে মাসে কমপক্ষে ৫ হাজার ভাতা প্রদান করতে হবে।

 

দৃষ্টি প্রতিবন্ধীরা দাবি তোলেন, রাজধানীর বকশীবাজারে তাদের সংস্থাটির প্রধান কার্যালয়ের বাড়িটি সংস্থার জন্য স্থায়ীভাবে বিনামূল্যে বরাদ্দ প্রদান এবং ভিক্ষাবৃত্তি দূরীকরণে প্রতিটি প্রতিবন্ধী পরিবারকে থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট