1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু  নিহত চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি গঠন, মাসুদ কাঁইয়া আহ্বায়ক ফারুক খানকে সদস্য সচিব গোদাগাড়ীতে কৃষি, পানি সংকট ও জলবায়ু নিয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের লালপুরে প্রধান শিক্ষককে ম্যানেজ করে দিনের পর দিন ক্লাস ফাঁকি দিয়ে গরুর দালালি করতে ব্যাস্ত সহকারী শিক্ষক মওদুদ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন

রাজশাহীতে দু’ পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

্আবুল হাশেম : রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার ৪র্থদিনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যু হয়েছে। বুধবার ( ২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহত আশরাফুল ইসলাম বাবুল বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের মৃত আমু হোসেন আমুর ছেলে।

বাঘা উপজেলার আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে আশরাফুল ইসলাম বাবুল এর সামর্থ করা টায়ারে আগুন জ্বেলে রাজশাহী -ঈশ্বর্দী রোডে বিক্ষোভ ও অবরোধ করতে দেখা যায়। রাস্তার উভয় দিকে পুলিশের উপস্থিতি অনেক। গত শনিবার ( ২২ জুন) সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মাথায় গুরুতর অবস্থা হওয়ায় ঘটনার দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৪ দিন রামেক আইসিইউতে নিবিড় চিকিসাৎ অবশেষে বুধবার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত ২২ জুন দূগ্রুপে মধ্যে সংঘর্ষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর মাথায় জঘম হয়ে আজকে চিকিৎসা অবস্থায় মারা যান।

এবিষয়ে ঘটনার দিনে অভিযোগের ভিত্তিতে ৭জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট