1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ইসলামের দৃষ্টিতে শবে বরাত: একটি তাত্ত্বিক ও ব্যবহারিক পর্যালোচনা নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছেঃ তারেক রহমান

রাজশাহীতে দুর্গোৎসব সফল করতে আরএমপি’র মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর……………………………………………………………….

এ বছর আগামী ২০ অক্টোবর শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী চলে তা শেষ হবে ২৪ অক্টোবর। এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১:৩০টায় আরএমপি সদর দপ্তরে মহানগরীর বিভিন্ন পূজা কমিটি’র নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মনিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। মতবিনিময় সভায় রাজশাহী মহানগরী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে ও প্রতিমা প্রস্তুত করণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বসাক সহ আরএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারগন ডিজিএফআই, র‍্যাব-৫, এনএসআই, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, নেসকো লি: এর প্রতিনিধিবৃন্দ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং টিআই (১)।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব অনিল কুমার সরকার, সভাপতি, রাজশাহী জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, বাগমারা উপজেলা, রাজশাহী, তপন কুমার সেন, ট্রাষ্টি, বৃহত্তর রাজশাহীর হিন্দু কল্যান ট্রাষ্ট, জনাব রাজকুমার সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, শ্যামল কুমার ঘোষ, সেক্রেটারী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর, অ্যাড.শরৎচন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহী মহানগর, বিশ্বজিৎ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহী মহানগর, শ্রী সমর কুমার সাহা,সভাপতি, পূজা উদ্‌যাপন পরিষদ, পবা উপজেলা, শ্রী কানাই কুমার সাহা, সাধারন সম্পাদক, পূজা উদ্‌যাপন পরিষদ, পবা উপজেলা সহ অন্যান্য উপজেলার পূজা কমিটির নেতৃত্ববৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট