1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীতে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ রোববার (২৯ মার্চ) থেকে এই তৎপরতা শুরু করেছে। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়ন এই অভিযান শুরু করে। রাজশাহীতে পদ্মা, মেঘনা ও যমুনার তিনটি অয়েল ডিপো আছে। এছাড়া জেলায় ফিলিং স্টেশন রয়েছে ১২টি। এগুলোতে বিজিবির নজরদারি শুরু হয়েছে। এমনকি সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে ভারতে তেল পাচার না হয়ে যায়।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, বিজিবিকে ডিপোগুলোকে নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য তিনটি ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর সার্বিক নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিত করা এর উদ্দেশ্য।

তিনি জানান, পাশাপাশি ১২টি ফিলিং স্টেশনেও নজরদারি করা হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চেয়ে জ্বালানি তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্ব পরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানি তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্ট করে আসছে। এ জন্য সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি।

রিয়াজ শাহরিয়ার জানান, এই সংকটকালীন মূহুর্তে নজরদারির পাশাপাশি রাজশাহীর স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছে বিজিবি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট