1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

রাজশাহীতে ডা. অর্ণার উদ্যোগে নিম্ন আয়ের তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি……………………………………………….

তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, প্রচন্ড গরমে আমরা কেউ তেমন ভালো নাই। তীব্র তাপদাহের চলমান পরিস্থিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পানি, শরবত বিতরণ করা হচ্ছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আমি এভাবে আগামীতেও মানুষের পাশে থাকবো।

ডা. অর্ণা জামান বলেন, তীব্র তাপদাহের কারণে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আমরা যেন বাহিরের খাবার পরিহার করি, হাল্কা পোশাক পরিধান করি, বাহিরে বের হলে ছাতা ও পানির বোতল সঙ্গে রাখি, বেশি বেশি পানি পান করি। সর্বাপরি সকলে সাবধান থাকি।

উল্লেখ্য, খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে, ১ কেজি চিনিগুড়া চাল, ২ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি ময়দা, ২ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম খেজুর।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট