1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার: ”তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ৬ এপ্রিল দিবসটি উদযাপন করতে যৌথ কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস।

রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে উব্দোধন করে বণ্যাঢ্য র‌্যালির মাধ্যেমে কর্মসূচি শুরু হয় এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অফিয়া আখতারের সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এক অলোচনা সভার অয়োজন করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন খেলোয়াড়বৃন্দ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মাঠে প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট