1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

রাজশাহীতে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভ‚মি কমিশন গঠনসহ ৯ দফা দাবীতে কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে বর্ণাঢ্য র‍্যালী করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিতে সমাবেশ শেষে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। বর্ণাঢ্য র‍্যালীটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে কেন্দ্রীয় সম্মেলনে মিলিত হয়। এর আগে র‌্যালি চলাকালীন শহরের বিভিন্ন স্থানে নিজস্ব বাদ্যযন্ত্রের তালে-তালে নাচ গানে মেতে ওঠেন অদিবাসী জনগোষ্ঠীরা। একরকম আনন্দ উল্লাসেই তারা উপভোগ করেন বিশেষ এই দিনটিকে। এসময় তাদের ব্যতিক্রম মনোমুগ্ধকর নৃত্য দেখতে জড়ো হয় নগরীর উৎসুক জনতা।

র‌্যালিতে আদিবাসীদের ছাত্র ও যুকবদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতেও দেখা যায়। প্ল্যাকার্ডগুলো লেখা ছিল সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভ‚মি কমিশন গঠন কর, করতে হবে ভ‚মি অফিসের দুর্নীতি বন্ধ কর, করতে হবে,উচ্চ শিক্ষা ক্ষেত্রে আদিবাসী কোটা ও বৃত্তির ব্যবস্থা কর করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট