1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি…………………..

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এর জবাবে বিক্ষুব্ধ ছাত্রদলকর্মীরা পাল্টা ধাওয়া দিয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ছাত্রদলের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের সঙ্গে অ্যাকশনে নামে যুবলীগ নেতাকর্মীরাও। রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির নেতৃত্বে যুবলীগ কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় ছাত্রদল নেতাকর্মী সন্দেহে একজনকে পিটিয়ে আহত করেন তারা। এরপর পুলিশ ও যুবলীগ নেতাকর্মীদের যৌথ মহড়ায়, মালোপাড়া, জিরোপয়েন্ট, বাটার মোড়, গণকপাড়া ও রাণীবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বিভিন্ন অলিগলিতে অভিযান চালিয়ে যুবদল নেতা ডিকোসহ ৫ জনকে আটক করে পুলিশ।

রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কোনো অনুমতি ছাড়াই ছাত্রদল নেতাকর্মীরা কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিক্ষোভ মিছিলের চেষ্টা করছিল। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ অ্যাকশনে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে কয়েক জনকে আটক করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট