1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

রাজশাহীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি জিল্লুর রহমান (৩৫) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মন্ডলবাড়ী গ্রামের মো. ইসলাম মÐলের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা ভাটাপুকুর এলাকায় বসবাস করছেন।

এলাকাবাসি সুত্রে জানা যায়, ভুক্তভোগী নুরুজ্জামান তানিম “ঔড়ন হবংি রহ জধলংযধযর” নামক একটি ফেসবুক গ্রæপে “ইবংঃ ঝধভধধ খঃফ.” নামের একটি প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে উল্লেখ ছিল, প্রতিষ্ঠানটি রাজশাহীতে বিভিন্ন পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে এবং এতে কোনো ঘুষ বা জামানতের প্রয়োজন নেই।

বিজ্ঞাপনে দেওয়া ঠিকানানুযায়ী তানিম গত ৩০ এপ্রিল সকাল ১০টায় মহানন্দা স্কুল অ্যান্ড কলেজ, উপশহর-২, হোল্ডিং নং-১২-তে উপস্থিত হন। সেখানে আরও কয়েকজন চাকরি প্রার্থী ভাইভা দিতে আসেন। ভাইভা বোর্ডে উপস্থিত আসামি জিল্লুর রহমান তানিমকে মৌখিকভাবে চাকরির আশ্বাস দেন এবং জামানত বাবদ ১০ হাজার টাকা দাবি করেন। তানিম বিষয়টি সন্দেহজনক মনে করলে অন্য চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং তারাও একই অভিজ্ঞতা শেয়ার করেন। এমনকি দু’জন প্রার্থী স্বীকার করেন, তারাও আসামিকে ১০ হাজার টাকা করে দিয়েছেন।

পরবর্তীতে উপস্থিত সকলে মিলে আসামিকে আটক করে থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করে হেফাজতে গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে আসামি প্রতারণার কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট