1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জের তেলকুপি কলমদর আলিম মাদ্রাসায়  অনিয়মের অভিযোগ, এলাকায় উত্তেজনা শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায়  সাইকেল আরোহী নিহত ‎অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য ‎ গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পোরশায় চার মাদক ব্যবসায়ী আটক মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………..

রাজশাহীর ভদ্রা জামালপুরে মুর্শিদা (২৫) এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মুর্শিদা ওই এলাকার মাজদার এর বড় মেয়ে।

 

জানা যায়, মুর্শিদা ওই এলাকার ঋতু নামের একটি মেয়ের সাথে ঘুরত। তার সাথে ঘুরে বেড়ানোর জন্য মুর্শিদার মায়ের সাথে কয়েকদিন থেকে ঝগড়া হতো।

 

মুর্শিদার মা জানান, তার মেয়ে ঋতুর সাথে ঘুরে বেড়াতো আর নেশা করতো। আমি তাকে এটা নিয়ে নিষেধ করলে উল্টো আমাকে মারধর গালাগালি করে। গতকাল রাতেও আমাকে মেরেছে। আর প্রায় সময় সে মরার ভয় দেখাতো। আর সত্যি আজকে তাই করে ফেলল।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ  মঙ্গলবার সকাল ১১টায় পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মুর্শিদা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

পুলিশ সূত্রে চন্দ্রিমা থানার সহকারী পুলিশ কমিশনার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। তবে বিষয়টি সঠিকভাবে জানতে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আমরা আপনাদের পূর্ণ তথ্য জানাতে পারবো। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট