1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে করোনায় নারীর মৃত্যু, সনাক্তের হার ৩১•৮২ শতাংশ  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীতে করোনায় নারীর মৃত্যু, সনাক্তের হার ৩১•৮২ শতাংশ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………..

১৮ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে এক নারীর মৃত্যু হয়েছে।

 

ঐ নারী করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।ওই নারী ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি ৪৭ বছর বয়সী ছিলেন।

 

রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে এক জনের প্রাণহানি ঘটেছে। তিনি হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

 

২১ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত, ২৪ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ১১ জন। যেখানে গতকালও ১১ জন রোগীই চিকিৎসাধীন ছিলেন।

 

এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ জন রোগী। গত একদিনে কোনো রোগীর সুস্থ হয়ে বাসায় ফেরার তথ্য মেলেনি।

 

এদিকে সোমবার ১৯ সেপ্টেম্বর রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৮২ শতাংশে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট