1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………..

রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় ২০ ডিসেম্বর থেকে মোট পাঁচটি কেন্দ্রে একযোগে চলছে করোনার চতুর্থ ডোজ টিকা কার্যক্রম। চতুর্থ ডোজের প্রথম দিনে বুথ গুলোতে তেমন ভীড় না থাকলেও টিকা নিতে এসেছেন বিভিন্ন বয়সের মানুষ।

 

এদিকে অন্যান্য ডোজের পাশাপাশি নতুন করে চতুর্থ ডোজের টিকা দান স্বাভাভিক রাখতে মহানগরীর সিটি হাসপতাল, পুলিশ হাসপতালসহ ১১ নম্বর ওয়ার্ডে দুটি ও ১৩ নম্বর ওয়ার্ডে একটি টিকা কেন্দ্র খোলা হয়েছে।

 

টিকা দিতে আসা পূরবী জানান, আমি এর আগে তিনটা ডোজ টিকা দিয়েছি আজ চতুর্থ ডোজ দিয়ে খুব ভালো লাগছে। প্রথম দিনে এসে চতুর্থ ডোজ দিলাম কারণ আমি করোনায় আক্রন্ত হয়েছি আসলে কষ্টটা আমি বুঝি তাই দেরি না করে আমি আর আমার বোন প্রথম দিনে টিকা নিতে চলে এসেছি।

 

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা জানান, প্রায় দুই লাখ মানুষকে চতুর্থ ডোজের আওত্বায় আনা হবে। এছাড়া আগামী ২৬ ডিসেম্বর থেকে মহানগরীর ইসলামী হাসপাতাল ও বারিন্দ মেডিকেলে আরো দুটি বুথ স্থাপনের কথাও জানান তিনি। এছাড়া চতুর্থ ডোজের টিকা নিতে পেরে খুশি সারারণ মানুষ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট