1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে এডাবের জিও-এনজিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু

রাজশাহীতে এডাবের জিও-এনজিওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# নিজস্ব প্রতিবেদক…………………………………..

রাজশাহীর একটি হোটেল অডিটরিয়ামে এডাব রাজশাহী জেলা শাখার সভাপতি, জালাল উদ্দীন আহম্মদ-এর সভাপতিত্বে “টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা” শীর্ষক জিও-এনজিও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা সরকারের রুপকল্প এসডিজি বাস্তবায়নে সরকার বিভাগ ও এনজিওদের কাজের মধ্যে সমন্বয় ও পাষ্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আব্দুর জলিল এর প্রতিনিধি শাহানা আখতার জাহান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এটিএম গোলাম মাহবুব, উপ-পরিচালকÑযুব উন্নয়ন অধিদপ্তর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম (ডিএসবি), এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আর কে দত্ত (রুপন), এনজিও ব্যক্তিত্ব মুস্তাফিজুর রহমান খান আলম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আলমামুন তুহিন। সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম চুন্নু, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ্ চৌধুরী, রুলফাও’র পরিচালক আফজাল হোসেন, আসুসে’র নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, স্পেসে’র নির্বাহী পরিচালক মোঃ কামরান হাফিজ, সংগ্রামী জীবন সংস্থা’র সভাপতি সায়েমা পারভীন বক্তব্য রাখেন।

সভায় স্বাগত বক্তব্য দেন এডার রাজশাহীর সদস্য সচিব ও আপসের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার পল্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডাব রাজশাহীর বিভাগীয় সমন্বয়কারী কে এম ওবায়দুর রহমান (জুয়েল)। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহায়তা করেন এডাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সদস্য ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। সভায় সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার মোট ৩২ জন অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট