1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৬: রাজশাহী মহানগর দল‌কে হারিয়ে পবা উপ‌জেলা সেমিফাইনালে রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তিন সহকারী প্রক্টর নিয়োগ রাবিতে লালপুরের ওসি শফিকুল রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার

রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন:  রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগানে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মাস্টার ট্রেইনার মোঃ  মফিদুল ইসলাম এবং সুপারভাইজার মোঃ আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ করার গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। তিনি সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবিকতা, ক্ষমাশীলতা ও সহমর্মিতা মানবজীবনের জন্য সর্বোত্তম আদর্শ।

বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইসলামিক গজল, হামদ ও নাতে রাসুলসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্য থেকে মোট ছয়জনকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট