1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর আটক ইসলামের দৃষ্টিতে শবে বরাত: একটি তাত্ত্বিক ও ব্যবহারিক পর্যালোচনা নওগাঁয় অনলাইন জুয়ার প্রদান হোতা গ্রেফতার ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি শিবগঞ্জের মনাকষায় বি এন পির নির্বাচনী পথসভা শিবগঞ্জে ক্ষমা চেয়েও জামায়াত প্রার্থী কেরামত আলী সরাননি প্লাস্টিকের দাঁড়িপাল্লা রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বাড়াতে রিভার ভিউ স্কুলে কুইজ প্রতিযোগিতা রাজশাহীর কাশিয়াডাঙা কলেজের  অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মান্দায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

রাজশাহীতে আকস্মিক বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত দিশেহারা মানুষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: ভারতের উজান থেকে নেমে আসা রাজশাহীতে আকস্মিক বন্যায় বিপৎসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে, সঙ্গে চলছে নদীর ভাঙন। বর্ষার শুরু থেকেই পদ্মার পানি ভয়াল রূপ ধারণ করেছে। নদীর পানি বিপৎসীমার কাছাকাছি এবং স্রোতের তীব্রতা বেড়ে গেছে। পানি বেড়ে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মানুষ গরু-ছাগল ও পরিবারের সদস্যদের নিয়ে উঁচু স্থানে অবস্থান নিচ্ছেন। এবং অধিকাংশ বাড়ির টিউবওয়েল পানিতে তলিয়ে আছে। ফলে নিরাপদ পানির সঙ্কট দেখা দিয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ৬টায় উচ্চতা হয় ১৭.৪৯ মিটার। এদিন সকাল ৯টায়ও একই তথ্য পাওয়া গেছে। সকাল ৬টায় উচ্চতা ছিল ১৭.৪৮ মিটার। পদ্মার পানির উচ্চতা পরিমাপক পাউবোর গেজ রিডার এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, “ফারাক্কার সবগুলো কপাট খুলে দেওয়া হয়েছে। ভারত-বাংলাদেশ দুই দেশেই প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পদ্মায় পানি বেড়েছে। গত দুই-তিন বছরের মধ্যে এবার পানির উচ্চতা অনেক বেশি। পানির পরিমাণও বেশি। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক রয়েছেন। জনসাধারণের নিরাপত্তার জন্য টি-বাঁধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্যে, বুধবার (১৩ আগস্ট) পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সবচেয়ে দুর্গম এলাকা-চরখিদিরপুর, চরখানপুর ও চরতারানগরে নৌকায় করে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের এই যৌথ উদ্যোগে প্রায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট