1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বেআইনী ভাবে মিছিল করার অভিযোগে গ্রেফতার  শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি

রহনপুর  ডাকবাংলো এলাকায় পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ তুহিন, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ডাকবাংলো এলাকায় পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দশটায় ডাকবাংলো রোড,মেডিকেল মোড় সংলগ্ন পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারে দোয়া ও মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড:আব্দুল আলিম, ডাঃ মো: আসেম আলী, নির্বাহী পরিচালক আমিরুল মমিন, ব্যবস্থাপনা পরিচালক এ আর তৌহিদ রায়হান, ডা: সাহবুবু হাসান, প্রমূখ।

এ সময় পরিচালক বৃন্দগণ বলেন পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি ইকো মেশিন, এক্স-রে, প্যাথলজি, উন্নত এ্যানালাইজার, হরমোন, সেল কাউন্টার আল্ট্রাসনো মেশিন দ্বারা সকল প্রকার রোগের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মানুষের রোগ নির্ণয় করে অভিজ্ঞ চিকিৎসার ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য মূলক কাজ।

এ সময় রহনপুরের এলাকার বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে, সারাদিন ডায়াবেটিস পরীক্ষা সম্পূর্ণ ফ্রি, এবং সকল টেস্টের উপর সারাদিন ৩০% ডিসকাউন্টসহ বিভিন্ন চিকিৎসা সুযোগ-সুবিধা ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট