1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

তাহেরপুরে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা 

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা:

আজ ৮ মার্চ (শনিবার) পবিত্র রমজান মাস উপলক্ষে বাগমারার তাহেরপুর পৌরসভার তাহেরপুর পৌর অডিটোরিয়ামে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল-এর পক্ষ থেকে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইসলামিক আলচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাঃ সাইদুর রহমান ,সহকারী সুপার, ইসমাইলপুর দাখিল মাদ্রাসা । হাফেজ মাওলানা হাফিজুর রহমান পেশ ইমাম, তাহেরপুর খন্দকার পাড়া জামে মসজিদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি অন্যতম সদস্য আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু,তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহিদুজ্জামান মীর, অবসরপ্রাপ্ত ডাঃ ইয়াছিন, চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন স্থান থেকে আগত মেহমান এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ইসলামিক আলোচনায় রমজানের গুরুত্ব, সংযমের শিক্ষা এবং সমাজে এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেমগণ।

উক্ত ইফতার মাহফিলে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সত্বাধাকারী আব্দুল মালেক সরকার বলেন, প্রতি শুক্রবার আমার প্রতিষ্ঠানে ডায়াবেটিস রোগিদের জন্য সম্পূৰ্ণ চিকিৎসা বিনামূল্যে করা হবে। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূর্ণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট