1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

রবিবার রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি…………….

চুয়েট, কুয়েট ও রুয়েট এর ২০২১-২০২২ সেশনে ১ম বর্ষ স্নাতক কোর্সের সমন্বিত ভর্তির কার্যক্রমের অংশ হিসেবে ১ম পর্যায়ে রুয়েট কেন্দ্রে আজ রবিবার (২৮ আগস্ট) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই ভর্তি প্রার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি কার্যক্রম চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।

 

রুয়েট কেন্দ্রে রবিবার সকাল ৯টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে।

১ম পর্য়ায়ে “ক” গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ১-৩৫০০ মেধাক্রম এবং খ গ্রæপে (স্থাপত্য বিভাগ) ১-১২০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে।

 

রবিবার সকাল ৯:৩০ টায় এই ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সহ প্রমুখ ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট