1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

রক্ষক যখন ভক্ষকঃ আরএমপি’র চন্দ্রিমা থানার পুলিশ সদস্য হেরোইনসহ গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সুমন রাজ:……………………………………

রাজশাহীতে হেরোইন পাচারের সময় নূর নবী নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। গ্রেফতাকৃত নূর নবী (আরএমপি) চন্দ্রিমা থানায় কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর পুলিশপাড়া মহল্লায় বলে জানা যায়।

 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার তিন আসামির মধ্যে একজন পুলিশ সদস্য। গ্রেফতারকৃত ওই পুলিশ সদস্য আরএমপির চন্দ্রিমা থানায় কর্মরত।

 

এ বিষয়ে জানতে, চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। পুলিশের একাধিক সূত্র জানায়, ডিবি পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে গোদাগাড়ীর রেলগেট মোড় থেকে নূর নবীকে হেরোইনসহ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠুন আলী (৩২) ও রবিউল ইসলামকে (৩৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও ৫০০ গ্রাম হেরোইন জব্দ হয়। ঘটনা জানাজানির পর পুলিশ সদস্য নূর নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এদিকে এ বিষয়টি নিয়ে পুলিশের ঊর্দ্ধতন কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট