1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

যুব দিবসে পাথরঘাটায় যুবকদের হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শোয়েব তাসিন পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে সারাদেশে পালিত হয় জাতীয় যুব দিবস ২০২৪। বরগুনার পাথরঘাটায় জাতীয় দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা। হাসপাতালের চারপাশ সুন্দর স্বচ্ছ পরিষ্কার রাখার জন্য এই কার্যক্রম করে সংগঠনটি।

শুক্রবার বেলা ১১ টার সময় তারা যুব দিবসে এমন ভিন্ন কার্যক্রম করে সংগঠনটি। তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সিনিয়র সদস্য সোহাগ আকনের নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোহাগ আকন বলেন, ” আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় স্থান হাসপাতাল। আমাদের সবার উচিত হাসপাতাল সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মূলত সেই জন্য সচেতন করতে সকলকে আমরা যুবরা মিলে জাতীয় যুব দিবসে এরকম ভিন্ন একটি কার্যক্রম করেছি৷ হাসপাতাল পরিষ্কার থাকলে আমাদের সবারি উপকার হবে জরুরি স্বাস্থ্যসেবা নিতে আমাদের সবার হাসপাতালে আসতে হয় যেজন্য হাসপাতাল পরিচ্ছন্ন রাখা অতীব গুরুত্বপূর্ণ কাজ । ”

এছাড়াও আরও উপস্থিত ছিলে সংগঠনটির সহ-উদ্যোক্তা আসাদুজ্জামান আমান, যুগ্ম আহ্বায়ক সাজিম খান, দপ্তর সম্পাদক আলামিনসহ সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের পূর্বে সংগঠনের সদস্যরা জাতীয় দিবস উপলক্ষে পাথরঘাটা যুব ফোরামের আয়োজনে এবং পাথরঘাটা উপজেলা প্রশাসন ও রুপান্তরের যৌথ সহযোগিতায় যুব সমাবেশ, র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট