1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২২ তম হত্যাবার্ষিকীতে নানা কর্মসুচী - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২২ তম হত্যাবার্ষিকীতে নানা কর্মসুচী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

উৎপল ঘোষ, যশোর থেকে…………………………..

প্রথিতযশা সাংবাদিক শহীদ শামছুর রহমানের ২২তম হত্যাবার্ষিকী ১৬ জুলাই শনিবার। এ উপলক্ষে প্রেসক্লাব যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়ন ওইদিন বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় প্রেসক্লাব প্রাঙ্গণে জমায়েত ও কালোব্যাজ ধারণ, সকাল ৯টা ৪৫ মিনিটে শোক র্যা‌লি ও কারবালায় শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে ক্লাব মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে এসব কর্মসূচিতে অংশগ্রহনের জন্য প্রেসক্লাব যশোরের সদস্যসহ সর্বস্তরের সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।

জেইউজে : যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন কার্যালয়ে কালোব্যাজ ধারণ, এরপর শোক র‌্যালিসহ কারবালায় শহীদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ১১টায় ক্লাব মিলনায়তনে স্মরণসভা। জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এক বিবৃতিতে এসব কর্মসূচিতে অংশগ্রহনের জন্য জেইউজে সদস্যসহ যশোরে কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট