1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুর রায়ঘাঁটিতে জোর করে রাস্তা দখলের অভিযোগ  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোহনপুর রায়ঘাঁটিতে জোর করে রাস্তা দখলের অভিযোগ 

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ৩ নং রায়ঘাটি ইউনিয়নের ৯ নং ওর্য়াড পারিলাডাঙ্গা গ্রামের লোকজনের যাতায়াত করার রাস্তা দখল করার অভিযোগ উঠেছে ইউপি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বিবিজান (৫৫) উপর।
অভিযোগ সূত্রে জানা যায়, বহু বছরের পুরাতন রাস্তাটি দিয়ে গ্রামের সাধারণ লোকজনের নিয়মিত ভাবে যাতায়াত করত।জানা যায় এই রাস্তা দিয়ে এক সময় গরুর গাড়িও চলাচল করেছে। এখন সেই রাস্তা সম্পূর্ণ ভাবে বিলীন হয়ে গেছে প্রভাবশালীর কবলে পড়ে। বেশ কয়েক দিন আগে মহিলা মেম্বার বিবিজান ১৫/২০ জন লোক নিয়ে জোর পূর্ব্বক বেআইনি ভাবে রাস্তাটি কেটে মাটি পুকুরে নামিয়ে দেয়, পাশাপাশি বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। গ্রামবাসীরা তাদেরকে কিছু বলতে গেলে তারা অকর্থ্য ভাষায় গালিগালাজ করে থাকেন।
দখলদার প্রভাবশালী হওয়ায় পারিলাডাঙ্গা গ্রামের লোকজন নিরুপায় হয়ে গত ২৪ শে মে ১৮৫ জন স্বাক্ষরিত গ্রামবাসীর পক্ষ থেকে মোহনপুর উপজেলাধীন ৩ নং রায়ঘাটি ইউনিয়নের ৯নং ওর্য়াড পারিলাডাঙ্গা গ্রামের মৃত ছেফাতুল্লার মোল্লার ছেলে রিয়াজ আলী ও মৃত ওয়াহেদ শেখের ছেলে মোঃ বকুল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
এই মূহুর্তে গ্রামবাসীদের যাতায়াতের জন্য রাস্তার অতীব জরুরী প্রয়োজন দেখা দিয়েছে। তাই উপজেলা প্রশাসনকে সরেজমিনে জায়গাটি দেখে, ব্যবস্হা গ্রহনে অনুরোধ করেন এলাকাবাসীরা।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট