1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে শিশু সুরক্ষায় গোলটেবিল বৈঠক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

মোহনপুরে শিশু সুরক্ষায় গোলটেবিল বৈঠক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি: উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি ০২৬২.উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক গোল টেবিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।এই সভায় স্থানীয় লিডার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও আইন প্রয়োগকারী সংস্থাসহ বিভিন্ন গির্জার প্রোহিত,পল্লী চিকিৎসক ,স্কুলের শিক্ষক, ছাত্র বিভিন্ন সংস্থার মহিলা নেত্রী নিয়ে একটি মত বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর এর হলরুমে এ গোল বৈঠক হয়।প্রকল্প পরিচালক ফিলিপ টুডু উপস্হিত সকল কে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য দিয়ে মূল বিষয়ের উপর আলোচনা রেখে মত বিনিময় অনুষ্ঠানটি শুরু হয়। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি দরিদ্র শ্রেণীর ৩শ জন ঝড়ে পড়া শিশু নিয়ে শিক্ষা কার্যক্রম গ্রহণ করছে। বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে জানা যায় দারিদ্রতার কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, বাল্যবিবাহ, মাদক কের জন্য শিশুরা শিক্ষা থেকে ঝরে পড়ছে, এর জন্য সামাজিক সচেতনতা বা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ।শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক এই শিশুদের সুরক্ষা দেয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।

শিশুরা দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ এই শিশুরাই ভবিষ্যতে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ভূমিকা পালন করে। তাই শিশুদের সুরক্ষা জরুরী ।এ আলোচনা সভায় সকলের মাঝ থেকে এই কথাটি উঠে এসেছে। সাংবাদিক রায়হান তার বক্তব্যে বলেন শিশুরা যতো শিশু সুরক্ষা পাবে শিশুর জীবন তত উন্নত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট