1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের বাড়িঘর ভাংচুর 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার হরিফলা গ্রামে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলামের ছেলে কৃষক শরিফুল ইসলাম এর বসতবাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষ আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। এসময় তারা বসতবাড়ি ভাংচুরের পাশাপাশি বাড়ির মধ্যে থাকা একটি নারিকেল গাছ কেটে ফেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এঘটনায় মোহনপুর থানায় অভিযোগ দেন কৃষক শরিফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক শরিফুল ইসলামের সাথে জমিজমা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে চাচা বয়েজ উদ্দিনের সাথে। এরই জেরে সোমবার সকালে জোর করে চাচা বয়েজ উদ্দিন, চাচি মমেনা বিবি ও তার ছেলে আল আমিন জোর করে কৃষক শরিফুলের বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায় ও নারিকেল গাছ কেটে ফেলে। এসময় কৃষক শরিফুল ইসলাম বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট