1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইউনিফর্ম পরে স্কুলে না যাওয়ায় ছাত্রের কোমর ভেঙে দিয়ে শাস্তি! দাবি প্রধানশিক্ষকের গ্রেফতারের - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুর্শিদাবাদের ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইউনিফর্ম পরে স্কুলে না যাওয়ায় ছাত্রের কোমর ভেঙে দিয়ে শাস্তি! দাবি প্রধানশিক্ষকের গ্রেফতারের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানশিক্ষকের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

সবুজনগর ডেস্ক: ছাত্রকে মারধরের অভিযোগে প্রধানশিক্ষকের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ হল মুর্শিদাবাদের ভগবানগোলায়। বুধবার এ নিয়ে শোরগোল এলাকায়। অভিযোগ, বেশ কিছু দিন আগে ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আলামিন হক স্কুলে ইউনিফর্ম পরে না যাওয়ায় প্রধানশিক্ষক নাজমূল হক তাকে মারধর করে। মারধরে নাকি ওই ছাত্রের কোমর ভেঙে গিয়েছে। বর্তমানে সঙ্কটজনক অবস্থা তার। এ নিয়েই প্রধানশিক্ষকের শাস্তির দাবিতে পথে নেমেছেন ভগবানগোলার স্থানীয় বাসিন্দাদের একাংশ।

আলামিনের অভিভাবকেরা জানিয়েছেন, ছাত্রের অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রধানশিক্ষক প্রথমে চিকিৎসার সমস্ত খরচ বহনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো প্রথমে কিছু টাকা দিলেও মাঝপথে তা বন্ধ করে দিয়েছেন। এমনকি, ওই ছাত্রকে মারধরের কথাও অস্বীকার করেছেন। এরই প্রতিবাদে প্রধানশিক্ষকের গ্রেফতারির দাবিতে মঙ্গলবার ভগবানগোলা নেতাজি মোড়ে পথ অবরোধ করেন স্কুলের পড়ুয়া, অভিভাবক-সহ স্থানীয়েরা। পরে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অবরোধও উঠেছে। তবে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার।# আনন্দবাজার পত্রিকা অনলাইন

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট