1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দার মাদক সম্রাট পাইলট গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

মান্দার মাদক সম্রাট পাইলট গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধি: গোয়েন্দার জালে মান্দার মাদক সম্রাট নওগাঁর মান্দায় হেরোইনসহ পাইলট (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। শনিবার (শুক্রবার) রাতে উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গ্রেফতার পাইলট একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, মার্ডার এবং চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে মান্দায় থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে তাকে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট