1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় সেচ ভাড়ার টাকা চাওয়ায় গভীর নলকূপের ড্রেনম্যানকে পিটিয়ে জখম - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

মান্দায় সেচ ভাড়ার টাকা চাওয়ায় গভীর নলকূপের ড্রেনম্যানকে পিটিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি …………………………………………..
নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের ড্রেনম্যানকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বোরো ধানের জমির সেচ ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে জখম করেন এক কৃষক ও তার লোকজন।
বর্তমান ওই ড্রেনম্যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  রোববার (৫ মে) বিকেলে উপজেলার ভেবড়া গ্রামের মাঠে হামলার শিকার হন তিনি।
হামলার শিকার ড্রেনম্যানের নাম রমজান আলী (৭০)। তিনি উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। একই মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপের ড্রেনম্যানের কাজ করতেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই গভীর নলকূপের অপারেটর জালাল হোসেন চিকিৎসার কাজে ভারতে অবস্থান করছেন। ভারতে যাওয়ার আগে তিনি নলকূপটি পরিচালনা ও সেচভাড়ার টাকা আদায়সহ যাবতীয় দায়িত্ব ড্রেনম্যান রমজান আলী ও আব তাহেরের ওপর দিয়ে যান।
ছোয়দপুর গ্রামের বাসিন্দা  আমিনুল ইসলাম বলেন, একই গ্রামের কৃষক খাইরুল ইসলামের কাছে সেচভাড়ার বকেয়া ১০০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে ড্রেনম্যান রমজান আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে গত বৃহস্পতিবার কলেজ মোড়ে বাগ্বিন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জের ধরে কৃষক খাইরুল ইসলামের নেতৃত্বে আকাশ হোসেন, সাগর হোসেন, বকুল হোসেনসহ ৬ থেকে ৭জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে গ্রামের মাঠে ড্রেনম্যান রমজান আলীর ওপর হামলা করে। হামলাকারীরা এসময় লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলী একটি হাত ও একটি পা ভেঙে গুড়িয়ে দেয়।
মাথায় একাধিক আঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জেনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি। পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট