1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

মান্দায় প্রয়াত সাংবাদিক এম জসিমের স্মরণ সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
# আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রয়াত সাংবাদিক এম জসিম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে মান্দা প্রেস ক্লাবে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
মান্দা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শাহাদৎ হোসেন, মান্দা প্রেস ক্লাবের সাবেক আহবায়ক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর, কালীগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংবাদিক এম রেজাউল ইসলাম, সাংবাদিক পলাশ চন্দ্র সরকার প্রমুখ।
এ সময় মান্দা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ প্রয়াত সাংবাদিক জসিম উদ্দিনের ছেলে তাসনিম আলম রিজন, জামাতা আব্দুর রাজ্জাক, নাতি তাওসিফ ফারহান উপস্থিত ছিলেন। শেষে সাংবাদিক জসিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক এম জসিম উদ্দিন জীবদ্দশায় গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যান। শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন তিনি। গত ৯ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ এই সাংবাদিক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট