1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দাখিল পরীক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 306.60852; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 37;
# মান্দা (নওগাঁ ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থী রিয়াদ হোসেন (১৬) উপজেলার জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে এবারে জামদই গতিউল্লা আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। দুর্ঘটনায় একই এলাকার ফাহিম হোসেন (২২) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী বিউটি রানী বলেন, চাল বোঝাই একটি ট্রাক গোডাউনে যাওয়ার জন্য মোড় ঘুরছিল। এ সময় প্রসাদপুর বাজারের দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুই তরুণ আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষনা করেন।
নিহত রিয়াদের ভাই রেহাম উদ্দিন বলেন, ‘ভাই রিয়াদ হোসেন মোটরসাইকেল নিয়ে কী কাজে প্রসাদপুর বাজারে এসেছিল বলতে পারছি না। দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ পেয়েছি।’
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট