1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত শ্যামনগরে অভিযোজন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রূপসায় ইউএনওর গাড়ি সংকটে ব্যাহত প্রশাসনিক কার্যক্রম, সেবা বঞ্চিত উপজেলাবাসী পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক

মান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..
নওগাঁর মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে পাঁচ জয়িতা দিলরুবা খানম, মুক্তা বানু, দেলোয়ারা বিবি, শাহিনা আক্তার ও ফাতেমা বেগমকে সম্মাননা সনদ প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট