1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন কর্তৃক নিজ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ ওমর আলী মৃধা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী:  ঈশ্বরদী নিকটস্থ আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন কর্তৃক নিজ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন একই উপজেলার সারুটিয়া গ্রামের মৃত তফিল উদ্দিন মৃধার ছেলে মোঃ ওমর আলী মৃধা।

আজ সকালে ঈশ্বরদীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন,পাকা রাস্তার পাশে আমার জমিতে একটি বড় মেহগনির গাছ ঝড়ে পড়ে যায়। গাছটি আমি কাটতে গেলে ফারুক চেয়ারম্যান বাধা দিয়ে বলেন, সাত হাজার টাকা দিলে গাছটি দিয়ে দেবো। আমি টাকা না দেওয়ায় চেয়ারম্যান জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যাওয়ায় আমি আটঘরিয়া থানায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।

সম্মেলনে তিনি গাছ কাটার সুষ্ঠু বিচার দাবি করেন। সম্মেলনে মোঃ ওমর আলী মৃধার দেওয়া বক্তব্য সঠিক না দাবি করে মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জানান,গাছটি সরকারী রাস্তার উপর ছিল। গাছটি ঝড়ে পড়ে যাওয়ায় মানুষের চলাচলের অসুবিধার সৃষ্টি হওয়ায় আটঘরিয়া ইউএনওর পরামর্শক্রমে কয়েকজন ইউপি সদস্যদের মাধ্যমে গাছটি কাটা হয়। পরে সেই গাছটি ইউএনওর হেফাজতে ইউনিয়ন ভ’মি অফিস চত্বরে রাখা হয়েছে। তাছাড়া ইউপি মেম্বররা গাছটি কাটার আগে আমার নিজ খরচে  ওমর আলী মৃধার ও রাস্তার জমি মাপার কথা বলা হলেও তিনি জমি মাপতে রাজি হননি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট