1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামী রাজশাহীর মিলাদ মাহফিল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামী রাজশাহীর মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের এর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগরীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আইবিডব্লিএফ এর সভাপতি অধ্যাপক সরোয়ার জাহান প্রিন্স, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ।

দোয়া মাহফিলে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম। এসময় তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া আল্লাহর কাছে দুয়া করা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো: শাহাদাৎ হোসাইন সাংবাদিকদের জানান জাতীয় দায়িত্ব ও অনুভূতির জায়গা থেকে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সহ বিভিন্ন শাখায় এ দুয়া করার উদ্যোগ নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট