1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জামাত কর্তৃক হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ধানের শীষ সার্বভৌমত্বের প্রতীক: রূপসায় আজিজুল বারী হেলাল ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে বাঘা পৌর কৃষক দলের উঠান বৈঠক কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান এখানে হবে না: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ,  অভিযুক্তদের ১০ দিনের আল্টিমেটাম রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ আল্লাহকে খুশি করতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাআল্লাহ : নজিপুরে ব্যরিস্টার শাহরিয়ার কবির কুষ্টিয়ায় জামাত -বিএনপির সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৭ শিবগঞ্জের বিনেদপুরে বি এন পির নির্বাচনী সভা

 মহানন্দা ব্যাটালিয়নের বিজিবির পৃথক দুটি অভিযানে ১২ চোরাই মোবাইল এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে ১২ টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে।

বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ০২টি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয়।উল্লিখিত আটক পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালানসহ যে কোন রাষ্ট্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট