1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মশা নিয়ন্ত্রণে রাসিকের বিশেষ অভিযান সম্পর্কে ওয়ার্ড সচিব সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

মশা নিয়ন্ত্রণে রাসিকের বিশেষ অভিযান সম্পর্কে ওয়ার্ড সচিব সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৩ অক্টোবর ২০২২

মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান সম্পর্কে ওয়ার্ড সচিব সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

 

সভায় সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে কার্যক্রম হবে। প্রতিটি ওয়ার্ডে মাননীয় মেয়র মহোদয়ের আহ্বান সম্বলিত সচেতনতামূলক মাইকিং করা হবে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মসজিদসমূহে বার্তা প্রেরণ করা হচ্ছে। ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন সকল সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ অনুরোধ করছি।

 

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন মুন ও ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট