1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

ভোলাহাটে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী শুক্রবার (৩০ মে ২০২৫) বিকেল ৪টায় ভোলাহাট সরকারী মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

১৯৮১ সালের এইদিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। ভোলাহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে। দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।Open photo

প্রসঙ্গত উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদানকারী। তার শিল্প, অর্থনীতি, কৃষি ও নারীর উন্নয়নে নেয়া পদক্ষেপ আজও স্মরণীয়। দিনটি উদযাপননে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া, বিএনপি নেতা ও নাচোল উপজেলার কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।Open photo

এমপির ব্যক্তিগত সহকারী ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোঃ মনসুর আলী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রহমান সানিসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট