1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

ভোলাহাটে বিএনপির চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ১নং সদর ইউনিয়ন ও ২নং গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে আয়োজনে শনিবার (২৯ মার্চ ২০২৫) চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য-সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২, শিল্প বাণিজ্য বিষয়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম (আমিন)।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি ও বার বার জনগণের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। উপজেলা বিএনপির সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক, এমপির ব্যক্তিগত সহকারী ও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির কাউন্সিলার দুরুল হোদা, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলার আশরাফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ মাসুম ও একই উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা নেত্রী রেশমাতুল আরস রেখা, যুবদলের আহবায়ক বেলাল উদ্দিন ও সদস্য সচিব ও ভোলাহাট আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মুনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ভোলাহাট ইউসিসিএলিঃ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরাফাত রহমান সানিসহ বিএনপি সহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠন, উপজেলার ৪ ইউনিয়নের আহ্বায়ক-সদস্য সচিব নেতাকর্মীগণ এবং হাজার হাজার সাধারণ মানুষ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, দীর্ঘ ১৭ টি বছর আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আওয়ামীলীগ আমাদেরকে বিভিন্ন মিথ্যা এবং গায়েবি মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এরা আমাদের নেতাকর্মীদেরকে ঘরে থাকতে দেইনি, সন্তানকে পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছে। সেই স্বৈরাচার আওয়ামীলীগের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। যে আওয়ামীলীগ আমাদেরকে দমন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কখনো আমরা আপোষ, বন্ধুত্ব করতে পারি না বলে বজ্র কণ্ঠে আওয়াজে মুখরিত করে তোলেন।

এ সময়ে ইফতারের আগ মুহূর্তে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সন্ন্যাসীতলা-মেডিকেলমোড় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আরমান আলী। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট